চিলেটেড জিংক, গাছের একটি অণুখাদ্য।
শক্তি চিলেটেড জিংক- এতে ১০০ ভাগ গাছ কর্তৃক গ্রহনীয় ১০-১২% সক্রিয় উপাদান জিংক বিদ্যমান।
চিলেটেড জিংক ফসলের বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা বাড়ায়।
চিলেট ও জিংকের সমন্বয়ে বিশুদ্ধতম জিংক তৈরী হয় যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বৃদ্ধি করে পরিবেশগত প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে।
জিংকের অভাবজনিত লক্ষণ ঃ
• কচি পাতার গোড়া সাদা হয়, পাতা ফ্যাকাশে ও বিবর্ণ হয়।
• গাছ ও পাতায় মরচে পড়া বাদামী রং দেখা যায়।
• পাতার আকার ছোট হয়, কিনারা কুঁকড়ে যায়।
• গাছের বৃদ্ধি অসম হয়, গাছ খাটো হয়।
• ধান গাছের উপরের পাতায় ধূলাটে বাদামী দাগ এবং পাতার মধ্যশিরাতে মাঝে মধ্যে সাদা রেখা দেখা যায়।
• ধানের টিলারিং (কুশি) কমে যায়, চিটার পরিমাণ বেড়ে যায়।
• ফসলের পরিপক্কতা আসতে দেরি হয়।
শক্তি’র উপকারিতা ঃ
• ক্লোরোফিল সৃষ্টি ও কার্বোহাইড্রেট গঠনে সাহায্য করে।
• ফসলের হরমোনের কার্যকারিতা বাড়ায়
• ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
প্রয়োগমাত্রা ঃ ১ গ্রাম/লিটার পানিতে