CORTEVA Indian Miraculan (Liquid Plant Growth Regulator) - 100 ml

(0 রিভিউ)
  • ক্যাটাগরি: সার
  • কোড: PME- 0714
  • স্টক: স্টকে আছে

৳320 ৳280

SAVE 13%
Cash on Delivery — pay only when it arrives
  • Save 13% — down from ৳320
  • Fast delivery across Dhaka & major cities
  • Cash on Delivery — pay only when it arrives
Add to Cart
Add to Cart Successfully
Buy Now
Buy Now Successfully
Fast delivery Usually in 3–4 days
7-day returns Evaly Buyer Protection
Cash on Delivery Pay at your door

Share:

মিরাকুলান কী?
মিরাকুলান একটি প্রাকৃতিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা PGR ।
মিরাকুলানের এর ভিতরে বিদ্যমান আছে প্রতি লিটারে ০.৫ মিলি ট্রায়াকন্টানল (Triacontanol)।
এটি উদ্ভিদের কোষ বিভাজনের হার বাড়ায় এতে উদ্ভিদের শিকড়, কাণ্ড এবং পাতার বৃদ্ধি ত্বরান্বিত হয়।
এটি গাছের সামগ্রিক গঠন ও আকার বৃদ্ধিতে সহায়তা করে।
মিরাকুলান এর উপকারীতা:
মিরাকুলান PGR কৃষিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, মিরাকুলান ব্যবহারে ফসলের কী কী উপকার হয়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
• সালোকসংশ্লেষণ বৃদ্ধি: এটি পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়ায় এবং সালোকসংশ্লেষণের কার্যকরীতা বাড়ায়, ফলে উদ্ভিদ বেশি খাদ্য উৎপাদন করতে পারে, যা বৃদ্ধি ও শক্তির জন্য প্রয়োজন।
• পুষ্টি গ্রহনের মাত্রা বাড়ায়: ট্রাইকোন্টানল উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ঘটায় এতে উদ্ভিদের খনিজ পদার্থ ও পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা বাড়ে, যা গাছের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
• ফলন বৃদ্ধি: এটি ফসলের ফলন বাড়াতে সাহায্য করে কারণ এটি গাছের জন্য বেশি শক্তি উৎপাদন করে।
বিশেষ করে ধান, গম, টমেটো, শসা ইত্যাদি ফসলে উপযুক্ত মাত্রায় প্রয়োগ করলে ফলের আকার ও গুণগত মান বৃদ্ধি হয়।
• দ্রুত ফুল ও ফল আনে এবং ফল ঝরা কমায়: মিরাকুলানের ব্যবহারে উদ্ভিদ সুস্থ সবল থাকে তাই উদ্ভিদের দ্রুত ফুল ও ফল আসে এবং ফসলের ফল ও ফুলের ধারণ ক্ষমতা বাড়ায় এতে ফল ও ফুল ঝরা রোধ হয়।
• প্রাকৃতিক চাপ প্রতিরোধ করে: এটি উদ্ভিদকে লবণাক্ততা, খরা বা ভারী ধাতুর মতো পরিবেশগত চাপ থেকে রক্ষা করতে সহায়তা করে।
এটি অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে শক্তিশালী করে এতে উদ্ভিদের স্ট্রেস কম হয় এবং চাপজনিত ক্ষতি কমায়।
• এনজাইম কার্যক্ষমতা: এটি উদ্ভিদের বিভিন্ন এনজাইমের কার্যক্ষমতা বাড়ায়, যা বিপাকীয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
• উদ্ভিদের বৃদ্ধি বাড়ায়: এটি উদ্ভিদের শারীরিক কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এতে উদ্ভিদ খুব দ্রুত বেড়ে ওঠে।

গাছ লাগান , পরিবেশ বাঁচান

একটি গাছ আপনার সারা জীবনের বন্ধু হবে।

দ্রুত ডেলিভারি

সারা দেশে দ্রুত পৌঁছে যায়।

নিরাপদ পেমেন্ট

১০০% সুরক্ষিত লেনদেন ব্যবস্থা।

সহজ সাপোর্ট

দ্রুত সহায়তা সবসময় প্রস্তুত।

পণ্য অপশন নির্বাচন করুন